×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ২৪৩ বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আটজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৮৩ জন।

 আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৩৮ এবং রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি আগস্ট মাসেই ২১৫ জন মারা গেলেন। দেশের ইতিহাসে এক মাসের মধ্যে ১৯ দিনে ২১৫ জনের মৃত্যুর ঘটনা প্রথম। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে প্রথম আট মাসে এত মানুষের মৃত্যুর তথ্যও এই প্রথম।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat