×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ২৮৭ বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হলো। তাঁদের বেশির ভাগের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। তবে বর্তমানে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে বেশি রোগী ভর্তি।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে সাত এবং ঢাকার বাইরে পাঁচজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৪৬ এবং ঢাকার বাইরে ১ হাজার ৭২২ জন।

চলতি বছর এই রোগে ঢাকার হাসপাতালগুলোতে ২৭৬ এবং ঢাকার বাইরে ৭৬ জন মারা গেছেন। চলতি আগস্ট মাসের ৯ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ২৩৭।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে গত জুলাইয়ে ২০৪ জনের। সেই মাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ এবং ঢাকার বাইরে ৩৬ হাজার ২৫৫ জন। সারা দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৪২৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat