মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ করে। এ সময় বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
দুটি ট্রলিং বোট, জাল জব্দ
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে কোস্ট গার্ড। পরে বিশেষ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ এবং ৩৮ জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো খবর..