×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২০-০৯-২০
  • ২৯৮ বার পঠিত
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা থানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন রবিউল। রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফর জানিয়েছেন, রবিউল একাই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। এসময় তার সাথে কেউ ছিলো না। গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। হামলার ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে রবিউল ইসলামকে নিজ বাড়ি থেকে গত ৯ সেপ্টেম্বর আটক করে পুলিশ।

রবিউলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চারমাস আগে তিনি ইউএনও ওয়াহিদার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা চুরি করেছিলেন। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পর সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এ ঘটনায় ক্ষোভ থেকেই ইউএনও'র ওপর সে হামলা করেছিল বলে জানিয়েছে পুলিশ।

স্বাধীনবাংলা/ফরহাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat