×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৭
  • ৪১৫ বার পঠিত
দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি: ‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’’ এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার দিপংকর, হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। এসময় সাংবাদিক, মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ দৌলতপুর গার্লস কলেজে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat