×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৩৬৩ বার পঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হৃদয় হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন নিশাত আহমেদ (১৫) নামে অপর এক স্কুল ছাত্র। নিহত হৃদয় আড়িয়া ইউনিয়নের আড়িয়া পশ্চিমপাড়া গ্রামের লস্কর আলী ছেলে এবং আহত নিশাত একই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে ও আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত আলগামনকে সাইড দিতে গিয়ে দ্রুততগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালক হৃদয় ও তার বন্ধু নিশাত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত নিশাতকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লেগে হৃদয় নামে একজনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় নিশাত নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat