×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৪৬ বার পঠিত
ফুলপুর,ময়মনসিংহ: কয়েকদিন পরেই আসছে বর্ষাকাল। তাই আবারো পানিবন্দী হতে যাচ্ছে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের লেদু সরকার বাড়ী মহল্লা ও কাড়াহা গ্রামের হাজারো মানুষ। দুই যুগেরও বেশী সময় ধরে ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হবে দুই গ্রামের মানুষদের। বিল দুটির পানি সমস্যা সমাধানের জন্য কয়েক বছর পূর্বে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন ফুলপুরের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মিঃ শশধর সেন, পৌর কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মাটি কেটে পানি নিষ্কাশন ড্রেনের শুভ উদ্বোধন করেছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কিন্তুু পরবর্তীতে ড্রেন নির্মাণ কাজটি আর সম্পন্ন হয়নি। একারণে প্রতি বছরের মতই এ বছরেও আসন্ন বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে তলিয়ে যাবে কৃষকের অসংখ্য ধানের ক্ষেত, ফিসারীর পাড় ও স্থানীয় রাস্তাঘাট। বাড়ির ওঠোনে থাকবে হাঁটু বা কোমর পানি। রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসত ঘরে থাকবে হাঁটু পানি। দেখা দিবে বিশুদ্ধ পানি ও খাবার সংকটসহ নানান সমস্যা। তাই এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চায় দুই গ্রামের হাজারো মানুষ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat