×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ২৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে সরকারি রাস্তা দখল ও জলাশয়ে রাস্তা ভেঙে বিলীনের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিদের উদাসীনতায় এই রাস্তার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, মৌক্ষপুর মৌজায় দত্তভিটা পাড়ায় দুইটি জলাশয় বা বিল রয়েছে। এই এলাকায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ছিল। ঐ এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ আইবালী রাস্তার জায়গা দখল করায় রাস্তাটি  সরু পথ হয়ে গেছে।

আরো অভিযোগ রয়েছে আইবালী ও কামাল মৎস্য চাষ করায় রাস্তার মাটি জলাশয়ে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় মানুষকে। ওই ইউনিয়নের বেশির ভাগ রাস্তার উন্নয়ন হলেও এই রাস্তাটি সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও দীর্ঘদিনেও হয়নি  রাস্তাটির উন্নয়ন।

এলাকাবাসীর বছরের বেশিরভাগ সময় বৃষ্টিতে কষ্ট করতে হয়। এ পথে উৎপাদিত কৃষি পণ্য বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া খুবই কষ্টের। অভিযূক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করে না। 

এব্যাপারে ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat