×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৪৫ বার পঠিত
সোনাইমুড়ী  উপজেলা প্রতিনিধিঃ সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক ইনকিলাবের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসাইন ভূঁইয়া সভাপতি ও সাংবাদিক ইয়াকুব আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

২০ এপ্রিল শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে নোয়াখালী সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসার সালাউদ্দিন নির্বাচনী পরিচালক ও সহকারী পরিচালক অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন এর নির্বাচনী পরিচালনায়, অত্র ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার শামসুল আরেফিন জাফরের সার্বিক সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ বেলাল হোসেন ভূঁইয়া ১৭ ভোট , সাধারণ সম্পাদক পদে ইয়াকুব আল মাহমুদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে ২ জনে সমান ১৭ভোট পেয়ে মোঃ সেলিম ও শাহজাহান আলম ভূঁইয়া নির্বাচিত হন। যুগ্ন-সাধারন সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মোহাম্মদ উল্ল্যাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে অনুপ সিংহ ১৫ ভোটে নির্বাচিত হন।

প্রচার প্রকাশনা সম্পাদক আবদুস সালাম মাসুদ, দপ্তর সম্পাদক টি.এ সেলিম। কার্যকরী সদস্য আবুল কাশেম ও মাহফুজুর রহমান ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হন।

সকাল থেকে সোনাইমুড়ী প্রেসক্লাবের অফিসে আনন্দঘন পরিবেশে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সম্পূর্ণ হয়। অত্র নির্বাচনে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুলহক চৌধুরী, সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিরন পাটোয়ারী, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহবুবুল হাসান, সাংবাদিক হানিফ রানা সহ সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্ধ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat