×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ১৮৭ বার পঠিত
আবু হাসান আপন , নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঘুষ নিয়ে সরকারি ঘাটলা করে দেওয়ার অভিযোগ উঠেছে নাটঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.মীলীগের সভাপতি হারিজ মিয়ার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত ওয়ার্ড আ.লীগ সভাপতি মো. হারিজ মিয়া নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি প্রতারণা করে অসহায় মানুষদের কাছ থেকে সরকারি ঘাটলা করে দেওয়ার কথা বলে ৪৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন৷

ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হারিজ মিয়া সাধারণ জনগনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও তিনি সরকারি ঘাটলা বরাদ্দ দিতে পারেনি। সরকারি ঘাটলা বরাদ্দ দিতে না পারায়, ঘুষ দেওয়া টাকা এখন ফেরত চাচ্ছেন ভুক্তভোগীরা। সেই সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।

রাকেশ কপালী বলেন, আমাদের শ্মশান এর ঘাটলা করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছে মো. হারিজ মিয়া। আজ দুই বছর হয়ে হলেও সে ঘাটলা করে দিতে পারছে না। টাকা ফেরত চাইলে বলে এক সপ্তাহের মধ্যে ঘাটলা হয়ে যাবে। 

ইন্দ্রজিৎ কপালী বলেন,মো. হারিজ মিয়া আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছে বাড়ির ঘাটলা করে দেওয়ার কথা বলে। এক বছর উপরে হলেও ঘাটলা করতে পারেনি৷ টাকা ফেরত চাইলে টাকা ও দেয় না। 

মহাব্বত আলী বলেন, মো. হারিজ মিয়া নাটঘর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আ.মীলীগের সভাপতি। সে আ.মীলীগের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের একটি ঘাটলা করে দেওয়ার কথা বলে ৪৫ হাজার টাকা নিয়েছে। দুই বছর হয়েছে টাকা নিয়েছে এখনো সে ঘাটলা করে দিতে পারেনি। টাকা ফেরত চাইতে গেলে সে আ.লীগের প্রভাব দেখিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। সে অনেক টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষদের কাছ থেকে। আমরা এই ওয়ার্ড আ.লীগ সভাপতি মো. হারিজ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে ওয়ার্ড আ.মীলীগের সভাপতি মো. হারিজ মিয়া বলেন, ঘাটলা করে দেয়ার কথা বলে তিন জনের কাছ থেকে টাকা নিয়েছি। আজ সকালে একজনের টাকা ফেরত দিয়েছি, বাকি দুই জনের টাকা আগামী ১০ তারিখ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে নাটঘর ইউনিয়ন আ.লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম বলেন, এবিষয়ে আমি অবগত নয়। আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি। সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat