×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৩০৯ বার পঠিত
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের রেমিট্যান্স প্রেরকদের এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ 'স্মার্ট কার্ড' প্রদানের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে ।

স্মার্ট কার্ডের মাধ্যমে যাতে রেমিট্যান্স প্রেরণকারীর পিতা-মাতা ও স্ত্রী-সন্তানরা যেন সকল পর্যায়ের সরকারি হাসপাতাল, সরকারি সেবা অফিস ও নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ অগ্রাধিকার পান, সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করেছে।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে– কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান ও রুনু রেজা অংশগ্রহণ করেন।

বৈঠকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে গতি আনার লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি অ-আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে আলোচনায় উল্লেখিত স্মার্ট কার্ডের কথা উঠে আসে।

এছাড়াও, বিমানবন্দরে নির্বিঘ্নে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের সুবিধা প্রদান করারও পরামর্শ প্রদান করা হয়। রেমিট্যান্স আয় বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট অ্যাপস ব্যবহার করে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ পাঠাতে পারেন– সেজন্য তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে স্বচ্ছ প্ল্যাটফর্মে কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat