×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৫
  • ২৫৭ বার পঠিত
জয়নাল আবেদীন, রাজবাড়ী প্রতিনিধি: ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে রাজবাড়ী জেলায় কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। সর্বনিম্ন রপ্তানি মূল্য ৫শ’ ৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি শুরু করেছে ভারত। দু-দিনের মধ্যে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কৃত ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকবে বলে জানিয়েছেন আড়তদাররা। 

দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ উৎপাদন হয় রাজবাড়ী জেলা থেকে, এই জেলা কৃষিতে অন্যতম। 

বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে  সারাদেশে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

পেঁয়াজ উৎপাদনে প্রচুর খরচ,সার-কীটনাশক, বীজ সবকিছুর দাম বেশি, প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয় ২'হাজার থেকে ২২'শ টাকা, কমদামে পেঁয়াজ বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হবে। 

উপজেলার বালিয়াকান্দি বাজারের কয়েকজন আড়তদার জানান, ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। যে পেঁয়াজ শনিবারে বিক্রি হয়েছে ২৪'শ টাকা মন দরে, রোববার সেই পেঁয়াজের মন বিক্রি হচ্ছে থেকে ২'হাজার ৫০-টাকা দরে।

ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। গত ডিসেম্বরে তারা প্রথম পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু তারপর অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। বাংলাদেশ যত পেঁয়াজ আমদানি করে, তার সিংহভাগই আসে ভারত থেকে। তবে, ভারত পেঁয়াজ না দিলেই উৎপাদন ও মজুদ যায়ই থাকুক, দেশে বেড়ে যায় মশলা জাতীয় এই পণ্য পেঁয়াজের দাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat