×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ২০৮ বার পঠিত
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও রাস্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৫ ডিসেম্বর) নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্। সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল জাবেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে বিজয়ের মাস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্বদেন বিএনপি সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat