×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ২২০ বার পঠিত
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার তিতাসে চাঁদা না পেয়ে ইউনিয়ন যুবলীগ নেতার দুই সহোদরকে সন্ত্রাসীদের ছোঁড়া ছররা গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই ভাই গুরুতর আহত হন। গত সোমবার(১৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে কাউসার মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ছররা গুলির বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাঁদের দুজনের শরীরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে। 
আহতরা হলেন- আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৭) ও মো. শাহিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। 

আহতদের বড় ভাই ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, কয়েক দিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন,নুর নবী, বাবু,হযরত আলীসহ আরও কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবিকৃত টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।এতে আমার ভাইদের বুকে পিঠ'সহ শরীরের বিভিন্ন অংশে ছররা গুলির অনেকগুলো স্প্রিন্টার বিধে রক্তাক্ত ও যখম হয়েছে। আমার ছোট ভাই শাহিনের অবস্থা আশংকাজনক। তার অনেক রক্তের প্রয়োজন হয়েছে। 

এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিকে তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস জানান,সোমবার সন্ধ্যায় আলীনগর গ্রামে মারামারি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat