×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২০-০৯-২৭
  • ২৮৭ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধি:

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সকালে সুনামগঞ্জের ছাতক থেকে প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার একদিন পর আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আসামিদের ধরতে সিলেটের সব সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়। বাকি আসামিদের ধরতে এখনও অভিযান চলছে। সব আসামি গ্রেপ্তার না হওয়ায় এমসি কলেজসহ সিলেটের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, স্বামীকে নিয়ে ঘুরতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমসি কলেজে গিয়েছিলেন ধর্ষণের শিকার হওয়া দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ওই গৃহবধূ। রাত আটটার দিকে কয়েকজন যুবক তাদের জোর করে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের রুমে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

খবর পেয়ে শুক্রবার রাত ১০টায় শাহপরাণ থানা পুলিশ গৃহবধূ ও তার স্বামীকে উদ্ধার করে। পরে, ওই তরুণীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat