×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৩
  • ২৪৫ বার পঠিত
ইব্রাহিম মুকুট ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক সেবন করিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এ সময় তিনি বলেন, কৃমি আমাদের সুস্থতা ও কর্মক্ষমতা নষ্ট করে, শরীরে শক্তির সঞ্চয়কে শেষ করে । আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থেই এই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্যোগ।শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের জীবনে সুন্দরভাবে সাজাতে সুস্থ জীবন-যাপন করতে হবে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন  রাখার পরামর্শ দেন তিনি। 

এছাড়াও মেয়র তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে এবং নিজ নিজ পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন।কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ময়মনসিংহ সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লক্ষ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। ২৩ থেকে ২৯ মে সিটি এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা ১২ টায় মেয়র পুলিশ লাইন সরকারি বিদ্যালয়ের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট সেবন করান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat