×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ২৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় শনিবার (১জুন ) সকালে থানার বাসুদেবকোল মধ্যপাড়া কলাবাগান থেকে রেজাউল করিম (৪৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত রেজাউল করিম নলকা ইউনিয়নের দত্তকুশা কামার পাড়ার গ্রামের রমজান আলীর ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে সে বের হয়ে যায়। তার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না আজ সকালে ঘটনাস্থলে তার লাশ পাওয়া যায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat