×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২০-০৯-২৮
  • ২৫৫ বার পঠিত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্য আইনজীবীরা জানাজায় অংশ নেন। 

সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ জানাজায় ইমামতি করেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়। আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার সম্মানে সোমবার হাইকোর্ট আপিল বিভাগের কোনো বেঞ্চ বসবে না। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় সিএমএইচে মারা যান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  

করোনা উপসর্গ থাকায় গত সেপ্টেম্বর মাহবুবে আলমকে সিএমএইচে ভর্তি করা হয়। ওই দিনই করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ আসে। তবে পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat