×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৬৩ বার পঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ॥ 
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতকের বিষয় ছিলো জনসচেতনতা ব্যাতিত দুর্নীতি দমন কোন ক্রমেই সম্ভব নয়। ১২ জুন বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেন বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও আইড়মারী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় দল। রানার্স আপ হন আইড়মারী উচ্চ বিদ্যালয় দল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। সভাপতিত্ব করেন দুদকের জামালপুর জেলা ও শেরপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, দুদকের উপ সহকারী পরিচালক আতিউর রহমান, বকশীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন। অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat