×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০২
  • ২৪৫ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: 
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে শহরের কাঁটায় খানা মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাদশা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কাউন্সিলর জামাত আলী, কাউন্সিলর সামসুল হক, কাউন্সিলর সারোয়ার হোসেন, কাউন্সিলর শফিকুল আজম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান রনি, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহ জামান, সদস্য ও শিক্ষক নেতা আজিজুল হক, সদস্য মুস্তাফিজুর রহমান, বাবুলসহ শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান কারণে আইডিইবি কুষ্টিয়ার জেলা শাখার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat