মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরার কাটিয়া নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতা–কর্মীসহ বিপুল সংখ্যক জনতা অংশ নেন।
অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য সচিব মাছুম রানা সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আজ পুরো দেশ প্রার্থনা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাব।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য মাছুম বিল্লাহ শাহিন, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওলামাদলের সেক্রেটারি সাইফুল্লাহ কাফী।
শেষে জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা ওলামাদলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান।