×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২০-০৯-২৮
  • ৩১৪ বার পঠিত

স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটারঃ

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন সাহেদ- এমন আশাই ছিল রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি ছিল, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ। করোনার ভূয়া রিপোর্ট, প্রতারণাসহ নানান অভিযোগে গেলো ১৫ই জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে অভিযানে গিয়ে উদ্ধার হয় অস্ত্র।

এ ঘটনায় ৩০শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭শে আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে মাত্র ৫ কার্যদিবসে আলেচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৮শে সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক। এদিকে, প্রতারণা টাকা আত্মসাত, টাকা পাচারসহ আরো বেশকটি মামলা আছে সাহেদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat