×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২১২ বার পঠিত
ইব্রাহিম মুকুট, ময়মনসিংহ:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলায় প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে নান্দাইল উপজেলার কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টার অপরাধে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট একজনকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন।জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍‍্যাব ও বিজিবি নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মেধাবী চৌকস ও সুদক্ষ পুলিশ কর্মকর্তা মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম,বিপিএম এর তত্বাবধান ছিল চোখে পড়ার মতো। 

 বুধবার জেলার গফরগাঁও, ভালুকা ও নান্দাইল উপজেলায় শান্তিপূর্ণ ভোটে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ভালুকা উপজেলায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (হাজী রফিক)নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দোয়াতকলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ১৬৯ ভোট।নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৬ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুল ভূঁইয়া আনারস প্রতিকে ২৯ হাজার ৫৮৭ পেয়েছেন ভোট। গফরগাঁওয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দীন বাদল আনারস পেয়েছেন ৭১ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আবুল হোসেন দিপু পেয়েছেন ১৯ হাজার ৭৪৫ ভোট। ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করতে আসলে ব্যাপক অনিয়ম চোখে পড়ে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়  এবং এই কেন্দ্রের নির্বাচন স্থগিত করার জন্য সাংবাদিকদের কাছে অভিমত প্রকাশ করেন ড.আবুল হোসেন দিপু । নির্বাচনে তিন উপজেলায় নীচেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮  জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন সহ সর্বমোট ৪০ (চল্লিশ) - জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। • গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান  পদে ৩  জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভালুকা উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭  জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নান্দাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৩  জন, ভাইস চেয়ারম্যান পদে ৪  জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat