×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৫৭ বার পঠিত
মোঃ নিশাদুল ইসলাম 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় " আগে আসলে আগে সংগ্রহ " এমন নীতি ও স্লোগানকে সামনে রেখে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ৩৪ টাকা দরে ২০২৫-২৬ মৌসুমে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযানের অংশ হিসেবে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া প্রান্তিক কৃষক হেবজু মিয়ার কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। তাপসী রাবেয়া তার বক্তব্যে বলেন, যারা প্রকৃত কৃষক তাদেরকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ সর্তকতা ও স্বচ্ছতার ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। কোনো ভাবেই যেন কোন কৃষক কোন ধরনের হয়রানির শিকার না হন প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ সম্পাদন করবে এবং তা নজরদারী করবে। এ ব্যাপারে 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মাধ্যমে জানা যায় যে চলতি মৌসুমে আখাউড়ায় ৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা  ২০ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এ প্রক্রিয়ায় একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। ধান সংগ্রহ অভিযানের উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাছলিমা বেগম, গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও প্রান্তিক কৃষকরা উপস্হিত ছিলেন।
সরকারি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ শুরু অভিযান শুরু হওয়ায় প্রান্তিক কৃষকদের চোখেমুখে  স্বস্তি লক্ষ করা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat