×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৩৫৬ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
''স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে  অনুষ্ঠানিক ভাবে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

(৮ জুন) শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।  

ফরিদপুরের ৯ টি উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। ভূমি সংক্রান্ত কর্মসুচী সেবাগুলোর মধ্যে পাওয়া যাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা ।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার তিনি তার বক্তব্যে বলেন, ফরিদপুর জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন,আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ,ডিসি অফিসের সহকারী কমিশনার, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat