×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৭৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। রবিবার (১২ জানুয়ারি ) ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন। এর মধ‍্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (১২ জানুয়ারি ) এই দুর্ঘটনা ঘটে উত্তরাখন্ডের পাউরি গারওয়াল জেলায়। ২২ জন যাত্রী নিয়ে পাউরি থেকে ডাহালচোরির দিকে যাচ্ছিল বাসটি। পথে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে যায় বাসটি। এরপর গড়িয়ে প্রায় ১০০ ফুট নিচে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। কার্যত দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে উদ্ধার করা হয় আহত যাত্রীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন যাত্রী। বাকি ১৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁদের মধ‍্যে একজন মৃত্যু হয়। সব মিলিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা দাঁড়িয়েছে ৫ জনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহত ১৭ জনের মধ‍্যে ৮ জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে পাউরি জেলা হাসপাতালে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ‍্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat