×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ২১৭ বার পঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার(৩ জুন) কৃষি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা 
 সভা আয়োজনে করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুর কৃষি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর আ'লী সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান। 

এছাড়াও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হামিদ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,কৃষাণ কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম।অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শন করা হয়েছে। আগামী বুধবার (১২ জুন)৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat