×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৫৫ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভাগ্নিকে অচেতন করে ধর্ষণের অভিযোগে খালু মোঃ জাবেদ মিয়া (৫৫) কে  গ্রেফতার করেছে র‍্যাব-৯।
র‍্যাব জানায়, গত ১৯ অক্টোবর রাতে জাবেদ মিয়া ভিকটিমের বাড়িতে অবস্থান করে কৌশলে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ভিকটিম ও তার বোনকে অচেতন করে। পরে তিনি ভিকটিমকে ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) রাতে মাধবপুরের নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ মিয়া অপরাধের কথা স্বীকার করেছে। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ঘটনার পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat