×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ২৮১ বার পঠিত
ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান এবং ৫শ রোগীকে ছানি অপারেশন এবং লেন্স অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। 

গতকাল শুক্রবার সকালে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চক্ষু ক্যাম্প এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এসময় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ, পরিচালক এনজিও বিষয়ক ব্যুরো মো. সাইদুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক), ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শিশির রঞ্জন অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু প্রমূখ উপস্থিত ছিলেন।  ক্যাম্পের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ডা. আহমেদ তাহের আল মিম্বারি, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও ডা. সালমান আহমেদ। 

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ ১৮টি বুথে ১৫ জন ডাক্তারের সমন্বয়ে মোট ১০০ জনের মেডিকেল টীম রোগিদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ পত্র, ওষুধ ও চশমা  প্রদান করা হয়।

প্রসঙ্গত; নির্বাচিত রোগীদের বিনামল্যে অপারেশন, চিকিৎসাকালীন থাকা খাওয়া যাবতীয় খরচ বহন করবে এ সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat