×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৩৪ বার পঠিত
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূমি উন্নয়ন কর পরিশোধসহ জনসচেতনতায় এ আয়োজন করে উপজেলা ভূমি অফিস। এ ভূমিসেবা সপ্তাহ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিশেষ সেবা অব্যাহত থাকবে।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। পরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হন।

এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মীর আরিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat