×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ১৯৮ বার পঠিত
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ব চর তিল্লী এলাকায়  কল্পনা আক্তার (২৩) নামের এক  গৃহবধূর রহস্য জনক মিত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে সাটুরিয়া উপজেলার পূর্বচর তিল্লী এলাকার গোপাল শেখের বাড়িতে,গত ১৭ই জুন রাতে কল্পনা আক্তার মারা যায়। নিহত গৃহবধূ উপজেলার পূর্ব চর তিল্লী এলাকার কান্দু মিয়ার মেয়ে । কল্পনার শ্বশুরবাড়ির লোকজন তাকে আত্মহত্যা বলে থানা পুলিশের খবর দেয় এবং পোস্টমর্টেম শেষে ঈদের দিন তাকে দাফন করে।

নিহতের বাবা কান্দু মিয়া ও নিহত কল্পনার স্বজনদের দাবি, পরকিয়ার কারনের কল্পনাকে গলাটিপে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তার স্বামী পূর্ব চর তিল্লী এলাকার গোপাল শেখের ছেলে রুবেল মিয়া (২৬)। 

দীর্ঘ দিন যাবত কল্পনা তার স্বামীর সাথে ঘর সংসার করে আরছে এবং তাদের ঘরে সাত মাসের একটি মেয়েও আছে। কল্পনার মার দাবি আমার মেয়ে ভাল মানুষ তার দুর্বলতার সুযোগে মেয়ের জামাই রুবেল মিয়া অন্য মেয়ের সাথে পরকিয়ায় জরিত আছে,তাই তার মেয়ে কল্পনাকে পরিকল্পিত ভাবে গলাটিপে হত্যা করে।আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। কল্পনার বাবা মেয়েকে হত্যা করা হয়েছে দাবি করে ১৯ শে জুন সাটুরিয়া থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি অভিয়োগ দায়ের করেন। এ বিষয় জানতে অভিযুক্ত স্বামী রুবেল মিয়াকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মেয়ের বাবা বাদি হয়ে একটি হত্যার অভিয়োগ দায়ের করেছে, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat