×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৪৮ বার পঠিত
মোঃ সুমন, রাঙামাটি 
রাঙামাটি রিজিয়নের  কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন এর ব্যবস্থাপনায়  শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই অটল ছাপ্পান্ন । বুধবার (২৭ নভেম্বর)  বিকেলে কাপ্তাই জোনের, জোন সদরে  ইউনিট খেলার মাঠে ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন ৯ রানে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি    শহীদ সামসুদ্দিন তীবরিজি স্মৃতি সংঘ  ক্রিকেট একাদশ  কে  পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার, অটল ছাপ্পান্ন এর অধিনায়ক  লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি। এসময় তিনি বলেন, বর্তমানে প্রেক্ষাপটে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষায় সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই।  এই প্রেক্ষিতে কাপ্তাই সেনা জোন শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনের উদ্যোগ নেন। জোন কমান্ডার তার বক্তব্যে আরোও বলেন,  আমি নিজেও একজন খেলাধুলা প্রিয়  মানুষ,  অদূর ভবিষ্যতে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে আরো খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে, এই ব্যাপারে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ কামনা করছি। 
এসময়  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  জিসান বিন মাজেদ, উপজেলা  মুক্তিযোদ্ধা  কমান্ড এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা   শাহাদাত হোসেন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রকৌশলী  আব্দুল  লতিফ সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তারা এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
  প্রসঙ্গত:  গত  ১৬ নভেম্বর হতে শুরু হওয়া এই  খেলায় কাপ্তাই উপজেলার  সর্বমোট  ১২টি দল অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat