×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৩৪৭ বার পঠিত
আকাশ দাশ, বান্দরবান:
বান্দরবানে থানচি উপজেলার দুর্গম অঞ্চলে বম অধ্যুষিত  এলাকা যৌথ বাহিনী অভিযান পরিচালনা কালে  (কেএনএফের ) এক সদস্য নিহত হয় । ঘটনাস্থল থেকে  একজনকে আটক করা  হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ সরঞ্জাম। তাছাড়া অভিযানের সময় কেএনএফের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৬ জুন) সকালে রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের বাকলাই এলাকা দুর্গম সিত্লাংম্পি পাড়া এই অভিযান পরিচালনা করা হয়। 

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।  ওই এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কেএনএফের একজন আটক ও অপরজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে  দু’টি দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের (কেএনএফ) পুতে রাখা আইডি বিস্ফোরণে স্থানীয় দুজন সদস্য আহত হয় বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে  চলতি বছরে ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি দুই উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। ওই ঘটনার পর সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করছে। এই অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় নারীসহ ১০৯ জন গ্রেফতার হয়েছে। এবং নিহত হয়েছে কেএনএফের সন্দেহভাজন সাত সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat