×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৯২ বার পঠিত
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, বাসমতি চাউল, তাসসহ বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বাসমতি চাউল, চিনি, তাস, ডাবর আমলা তেল, নবরত্ন তেল, জনশন বেবি লোশন, কালার বাজি, গ্রিপ ওয়াটারসহ ভারতীয় বিভিন্ন কসমেটিক সামগ্রী, মেহেদি ও চকলেট আটক করা হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন:-  ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, বাসমতি চাউল, তাসসহ বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির বিজিবি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat