×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৮
  • ২৫৭ বার পঠিত
সোনারগাঁ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসীম উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মো. মাহফুজুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বারক ২৭,১২.০০০.১১০.৫৫.০০২.২৪.১৫৫১  এর আলোকে তাকে বদলি করা হয়েছে। আগামী ১১ জুলাই তারিখের মধ্যে লালমনির হাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে তাকে যোগদান সংক্রান্ত সকল কার্যাদি সম্পন্ন করতে হবে। বদলি সংক্রান্ত দপ্তরাদেশ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক ঢাকাসহ ৮টি দপ্তরে অনুলিপি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (সদর দপ্তর) প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন বদলির আদেশের সত্যতা স্বীকার করেছেন।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসীম উদ্দিনের বদলির আদেশে বলা হয়েছে তাকে স্থানান্তর বা পদায়নকৃত সমিতিতে নিয়োগ লাভের জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করতে হবে। তার আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার তাকে নিয়মানুযায়ী নিয়োগপত্র প্রদান করবেন। আবেদন প্রেরণ, নিয়োগপ্রাপ্তি ও যোগদান সংক্রান্ত সকল কার্যাদি আগামী ১১ জুলাই তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। 

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (সদর দপ্তর) প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন  বলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসীম উদ্দিনকে লালমনির হাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে অসদ আচরণ, স্বেচ্চাচারিতা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাকে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat