×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ২৫০ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি: 
গাজীপুর -৩ আসনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ সদস্য মরহুম এডভোকেট রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট জামিল হাসান দূর্জয়। ১৩ জুলাই শনিবার বিকাল সাড়ে তিনটায় বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ সিজন-৩ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক রুমানা আলী টুসি এমপি মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

উদ্বোধক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি এস এম জাহাঙ্গীর আলম সিরাজী, সদস্য প্রচার ও প্রকাশনা উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কমর উদ্দিন মৃধা, মোঃ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান ৬ নং বরমী ইউনিয়ন পরিষদ। আনোয়ার হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ। বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক শরীফ হায়দার মৃধাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেছেন গোসিংগা গাংচিল স্পোটিং ক্লাব বনাম নিগুয়ারী ইউনিয়ন প্রগতি স্পোটিং ক্লাব। প্রথম রাউন্ডের খেলা শুরু উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ সিজন-৩ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার ১ম পুরস্কার হবে ১ লক্ষ টাকা ২য় পুরস্কার ৫০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat