×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৭২ বার পঠিত
আলী আজীম, মোংলা (বাগেরহাট):

দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত সাতক্ষীরার পাইকগাছায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন।

বুধবার (২৮ আগষ্ট) মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এর নামে প্রতিষ্ঠিত শেখ আব্দুল হাই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম সহ ৮ সদস্যের একটি টিম গঠন করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

শেখ আব্দুল হাই ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, চক্ষু রোগীর চিকিৎসা, মেধাবী ছাত্রদের শিক্ষার ব্যায়ভার গ্রহণ, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, চিকিৎসা সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিগতায় পাইকগাছা ও ফেনী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। 

প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবণ, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ শুকনো খাবার উপহার স্বরুপ দেওয়া হয়। এ ছাড়াও গর্ভবতী মহিলাদের প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান পাইকগাছা উপজেলার জনসাধারণ। 

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান। 

তবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সব সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন পাশে থাকার আশ্বাস দেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। 

তিনি বলেন, যে কোন জায়গায় দূর্যোগ মোকাবেলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম, মাসুম বিল্লাহ, কাজী সাগর, রুবেল খান, মোঃ মামুন, রিয়াদ হাসান, মোঃ ইমন ও মেজবাউল আহসান রাফি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat