×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী  "নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের সাথে জিংক ধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী দেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা  ইএসডিও'র প্রধান কার্যালয়ের "চেতনা বিকাশ কেন্দ্রে" হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় ""নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের সাথে এ জিংক ধান বিষয়ক আলোচনা  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার, রিয়েক্টস-ইন প্রজেক্ট। আরও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ফাইন্যান্স ফোকাল মোঃ রফিকুল ইসলাম ও পিসি মোঃ কামরুল ইসলাম।  

আলোচনা সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারী বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ (খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা), চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিএডিসির সীড মার্কেটিং কর্মকর্তা, আটো রাইস মিলার, মসজিদের ইমাম, পুরোহিত, চিড়া মুড়ি মিল মালিক, বিভিন্ন কলেজের ও স্কুলের শিক্ষক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, নারী নেত্রী ও জিংক ধান উৎপাদনকারী কৃষাণী বৃন্দ।

সভায় মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat