×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৬ বার পঠিত
কাশিমপুর প্রতিনিধি:

রবিবার(৮ সেপ্টেম্বর)সকাল থেকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মূল ফটকের সামনে শ্রমিকরা তাদের দাবির পক্ষে আন্দোলন করেন।এসময় শ্রমিকরা দাবি করেন,সময়মতো বেতন পরিশোধ,শ্রমিক ছাঁটাই বন্ধ,রিজাইন করা শ্রমিকদের পে ফান্ডের অর্থ সঠিকভাবে প্রদান এবং ছুটির টাকার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা এ আন্দোলন করছেন।

তাদের দাবি,দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো চলতে থাকায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।আন্দোলন শুরু হলে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশবিজিবি)এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত হন।তারা পরিস্থিতি শান্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিবেদনে আরও জানা গেছে যে, শ্রমিকরা তাদের পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন ও অন্যান্য সুবিধার জন্য এ ধরনের বিক্ষোভে অংশ নিয়েছেন যা তাদের জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat