×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২০-১০-১২
  • ২৭২ বার পঠিত

স্বাধীনবাংলা, পটুয়াখালী প্রতিনিধি: 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ১২ অক্টোবর সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল  সাড়ে ১০টায় আওয়ামীলীগ কার্যালয় আলোচনা সভায় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ: মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.সৌমেন্দ্র চন্দ্র শৈলেন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির। আওয়ামীলীগ কার্যালয় হতে র্যালি উদ্বোধন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন জাতির জনব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে । আওয়ামীলীগ কার্যালয় এসে কেককাটা অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শ্রমিকলীগ ও থানা,পৌর,বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচি সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat