×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১১
  • ১৬৮ বার পঠিত

মোবারক হোসাইন

,মানিকগঞ্জ প্রতিনিধিঃ


সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আপন ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের বাড়ির কেয়ারটেকার রুবেল মিয়া ওরফে বদুর অত্যাচার ও দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। ভুক্তভোগী এলাকাবাসী রুবেলের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেছেন।
রোববার সকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নের চান্দরা ও স্বল্প হাতকোড়া এলাকাবাসীর আয়োজনে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মিয়া ওরফে বদুর দলীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি প্রতিবাদে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে এ মানববন্ধন পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় ভুক্তভোগী আমজাদ হোসেন, শামসুর রহমান, হৃদয় মিয়া, আলী হোসেন ও মলি বেগমসহ চান্দরা ও স্বল্পতা হাতকোড়া শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগে ক্ষমতায় থাকাকালে রুবেল মিয়ার ক্ষমতার জোরে আমাদের পরিবারের ৫২ শতাংশ জমির ওপর দিয়ে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলেছে। সেই সময় তাদের বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। সম্প্রতি আমাদের জমির উপর রাস্তার তৈরির জন্য ভেকু দিয়ে রাস্তা তৈরির জন্য মাটি কেটেছে। পরে এলাকার সমন্বয়ে বাধা নেই এবং থানায় লিখিত অভিযোগ করি; কিন্তু তিনি এখন বিএনপির লোকজনের সঙ্গে মিলেমিশে এ ধরনের অপরাধ করে আসছে।
শামসুর রহমান বলেন, আওয়ামী লীগের শাসন আমলে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মিয়া ক্ষমতার দাপটের অবৈধভাবে মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোসহ চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ পতনের পরও তার ক্ষমতার দাপট কমেনি। তিনি আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপকর্ম করতেন। আর এখন তিনি বিএনপির লোকজনের সঙ্গে আঁতাত করে এসব অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেকের প্রভাব বিস্তার করে নিরীহ এলাকাবাসীকে হয়রানিও করত।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। কারণ আমি পেটের জন্য কাজ করে থাকি। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তবে আমার বাড়িতে যাতায়াতের জন্য খাস জমিতে রাস্তা নির্মাণের জন্য ভেকু নামিয়েছিলাম; কিন্তু মানুষের চাপের মুখে ভেকু উঠিয়ে নিয়ে যাই।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat