×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৪
  • ২৭০ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ


গাজীপুর জেলার শ্রীপুর বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা বিট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

শ্রীপুর রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, রাথুরা বিটের বেলতলি কেম্পের পাশে সিএস দাগ নং ২৭০০ সাইদুর রহমান তার লোকজন দিয়ে বনের  জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার সময় সংবাদ পেয়ে, বিট অফিসের লোকজন গিয়ে কাজে বাধা প্রদান করেন এবং কিছু সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়। কিন্তু পরবর্তীকালে সংবাদ আসে সাইদুর তার লোকজন দিয়ে পুনরায় কাজ শুরু করে।পরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা  মুখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা,রাথুরা বিটের কর্মকর্তা সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সাইদুর রহমান নামে এক ব্যক্তি বন বিভাগের জমি জবরদখল করছে। এমন খবর পেয়ে প্রথমে রাথুরা বিট কর্মকর্তার নেতৃত্বে সীমানা প্রাচীর ভেঙে বনভূমি উদ্ধার করা হয়। তবুও জবরদখল কারী ও স্থানীয় কিছু দালাল শ্রেণীদের সাথে নিয়ে আবারও বনভূমি দখল করতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। পরে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তার কার্যালয় ও বিট কর্মকর্তার কার্যালয়ের বন বিভাগের সদস্যদের সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুনরায় দখলমুক্ত করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় জবর দখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এবং উদ্ধার কৃত জমিতে বনের চারা রোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat