×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৩৮ বার পঠিত
 মোঃ শফিকুল ইসলাম : গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ী এলাকা থেকে সেই সুদখোর যে সুদের টাকা দিয়ে বিয়ে করে কোমলমতি অল্প বয়সি মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে লোভ লালসা দেখিয়ে  মিথ্যা কথা বলে একাধিক  নারীদের বিয়ের নামে  প্রতারক মোজাম্মেল (৪০) নামে যুবককে আটক করেছে শ্রীপুর থানা  পুলিশ। ১৮ নভেম্বর সোমবার দুপুরে টেপির বাড়ী ছাতির বাজার মোঃ নুরু মিয়ার ছেলে মোজাম্মেল কে তার নিজ বাড়ি থেকেই অপহরণ ও ধর্ষণ মামলায় ২৯ নং মামলা ধারা ৭/৯/(১)/৩০, গ্ৰেপ্তার হয়।

এলাকাবাসীর অভিযোগ মোজাম্মেল হক কিছু দিন পর পর বিয়ের নামে প্রতারণা করে চলেছে। সে এলাকার গরিব লোক দেখে মেয়েদের টাকার লোভ দেখিয়ে বিয়ের নামে প্রতারণা করে আসছে। এক সন্তানের মা হলে তাকে ছেড়ে দেয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক অহিদ মিয়া জানান, ১৬ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে টেপির বাড়ী এলাকা থেকে মোজাম্মেল হককে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজু হয়। তাকে মঙ্গলবার দিন গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অপহরণ ও ধর্ষণ মামলায় মোজাম্মেল হক নামে এক যুবককে গ্ৰেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এবং মেয়েকে পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন কলেজ মেডিকেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat