×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ১৫৩ বার পঠিত

মোঃ ইসমাইল হোসেন ( খুলনা )
মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামের কোম্পানী নিকট থেকে ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকরা। বুধবার (২০ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

স্মারকলিপিতে বলা হয়, বাগেরহাটের মিঠাপুকুর পাড় কে আলি রোডের প্রতারক আব্দুল মান্নান তালুকদার জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে খুলনার প্রায় ৩ হাজার ৪০০ গ্রাহকের প্রায় ৮১ কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০১৮ সালের নভেম্বরে কোন মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে খুলনার অফিস বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে গ্রাহকরা তাদের সর্বস্ব হারানোর সংখ্যায় দিশেহারা। প্রতিষ্ঠানের এমডি মান্নান তালুকদার দুদকের দায়ের করা মানি লন্ডারিং মামলায় বর্তমান জেল হাজতে আছে। এমডি আব্দুল মান্নান তালুকদারের নিকট থেকে খুলনার জনগণের জমা করা ৮১ কোটি টাকা ফেরত পেতে সার্বিক ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান গাজী, মাওলানা মফিদুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, সৈয়দ রুস্তম আলী, সফিকুল ইসলাম, আলী আকবর প্রমূখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat