×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২১
  • ১০২ বার পঠিত
রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম: সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকারকে হরণ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট রুপ ধারণ করে। দুঃশাসন নৈরাজ্য সৃষ্টি করে গুম, খুন বিদেশে অর্থ পাচার করে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। 
আওয়ামী লীগের যে দুঃশাসন শুধু ১৭ বছরেই সীমাবদ্ধ নয়। তারা ক্ষমতা গিয়ে গণতন্ত্র, মানবাধিকার  ভোটাধিকারকে হরণ করেছে। তাদের অপশক্তি দমন নীতিতে অনেক সংবাদপত্র বন্ধ হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের  উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ সভায় আমীর খসরু আরও বলেন, আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম ও খুনের শিকার হয়েছে। ৬০ লাখের অধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল দৈত্যের মত, আগামীতে দেশে আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয় সে জন্য প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেয়া যাবে না। আর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। 
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল , জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হানুল কবিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সভাপতি রেশমা বেগম প্রমুখ।
জনসভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat