×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৮৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপস্থিতিতে ঢাকা সিলেট মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার। পুলিশ বলছেন,বেপরোয়া গতিতে গাড়ি ধরে মরতে যাব আমরা।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পূর্ব কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে এমন চিত্র চোখে পড়ে। সরেজমিন দেখা গেছে, বেপরোয়া গতিতে দূরপাল্লা বাস, ট্রাকের সাথে পাল্লা দিয়ে ব্যাটারি চালিত আটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছেন।

অভিযোগ করে এক সংবাদকর্মী বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে এক অটোরিকশা আমার মোটরসাইকেলে চাপ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তখন আমি রিকশাটি পিছু নিয়ে মহাসড়কে ডিউটি অবস্থায় হাইওয়ে পুলিশকে জানালে পুলিশ আমাকে বলে গাড়ি ধরতে মরতে যাব নাকি।

এদিকে সিএনজি অটোরিক্সা চালকেরা বলছেন, পুলিশ এখন তেমন গাড়ি ধরে না তাই মহাসড়কে চলাচল করছেন তারা। এতে দূরপাল্লার বাস চালকদের ক্ষোভের শেষ নেই।হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলা কারণে মহাসড়কে এসব যান চলাচল করছে বলে অভিযোগ করেছেন দূরপাল্লারবাসের চালকেরা।

সড়ক পরিবহণ আইন অনুযায়ী মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমাতে চলাচল নিষিদ্ধ করেছে থ্রি হুইলার এবং যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। যদিও সেই গতিসীমা পরিমাপের জন্য ব্যবহার হয় স্পিডগান। তবুও ব্যবহার করা হচ্ছে না ট্রাফিক আইন।

এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের কোন অনুমতি নেই, সিএনজি অটোরিকশার যন্ত্রণার অতিষ্ঠ, বেপরোয়া গতিতে গায়ে উপর উঠে, আমাদের লোকবল কম তার পরেও আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat