×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ২৬৭ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দিদার নামের এক ব্যক্তি জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা তাকে হাতে, মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সমিতির পক্ষ থেকে তারা হাসপাতালে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ঘটনার পর আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat