×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১২৫ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে আসাম পুলিশ। ধৃতের নাম কুলেন্দ্র শর্মা। শুক্রবার (১২ ডিসেম্বর ) গভীর রাতে আসামের তেজপুর থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই কুলেন্দ্র শর্মার কার্যকলাপের ওপর নজরদারি চালানো হচ্ছিল। তাঁর গতিবিধি, যোগাযোগের ধরন এবং সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখছিল তদন্তকারী দল। শুক্রবার (১২ ডিসেম্বর ) নির্দিষ্ট ও নিশ্চিত তথ্য পাওয়ার পর আসাম পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন বলে জানা গেছে। অভিযোগ, ধৃত প্রাক্তন আধিকারিক পাকিস্তানের একাধিক যোগাযোগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল তথ্য আদান- প্রদানে জড়িত ছিলেন। যদিও এই বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat