×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২০৫ বার পঠিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার চারকুনিয়ায় একাধিক বিবাহ, নারী নির্যাতন ও গ্রামবাসীর সাথে অশোভনীয় আচারণে ক্ষিপ্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলীর শাস্তির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে চারকুনিয়া বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী চারকুনিয়া এলাকার রশিদ গাইনের ছেলে। 
মানববন্ধনে এলাকাবাসী জানান, নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী একজন নারী লোভী। সে বিভিন্ন মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে এপর্যন্ত ৯টা বিবাহ করেছে। একটি বিবাহের পর সে স্ত্রীর সাথে কয়েকমাস ভালভাবে সংসার করে সে। কয়েক মাসের মধ্যে যৌতুকের দাবি ও খুটিনাটি বিষয়কে কেন্দ্র করে অমানুষিক ভাবে নির্যাতন করে সে। নির্যাতন সহ্য করতে না পেরে হাসপাতালে কিংবা বাপের বাড়িতে গেলেই ঐ স্ত্রী অনুমাতি ছাড়া আবারো বিবাহ করে নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী। এভাবেই চলতে থাকে তার ৯টি বিবাহের ঘটনা। গেল কয়েকদিন পূর্বে ৯নং স্ত্রীর দেড় মাসের গর্ভাবস্থায় সন্তান নষ্ট করে সে। এরই মধ্যে বাড়িতে অমানুষিক ভাবে নির্যাতন করার এক পর্যায়ে লোহার সাবোল দিয়ে মারপিট করে হাতের বাহু ভেঙ্গে দেয় এই পাষান্ড সাহেব আলী। 
সাহেব আলীর ৮নং স্ত্রী জানান, সে ইজিবাইক চালক। সে প্রতিদিন ইজিবাইক চালানোর পাশাপাশি বিভিন্ন এলাকার অসহায় মহিলাদের টার্গেট করে বিবাহ করে নির্যাতন করে। স্ত্রী ও তার বাপের বাড়ির লোকেরা এত গরিব ও অসহয় যে, তার নির্যাতনে কেউ প্রতিবাদ করতে পারে না। তিনি আরো জানান, ইতিপূর্বে আমি অন্য ঘরে স্বামী-সন্তান নিয়ে সংসার করছিলাম। কিন্তু সাহেব আলী আমাকে ফুসলিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেখান থেকে তালাক প্রদান করিয়ে বিবাহ করে। আমি পূর্বের ঘরের সন্তান নিয়ে সাহেব আলীর সংসার করতে থাকি। কিন্তু তার অমানুষিক নির্যাতনে অসুস্থ হয়ে বাপের বাড়িতে চয়ে যাই। কয়েকদিন পর সুস্থ হয়ে স্বামীর বাড়িতে এসে দেখি নতুন বউ সংসার করছে। বর্তমানে আমি দুই কুল হারিয়ে মানবেতর জীবন পার করছি। এঘটনায় দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও ভবিষ্যতে এমন ঘটনা না ঘটনাতে পারে তার বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী একাধিক স্ত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat