×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২০৭ বার পঠিত
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে মুর্শিদা ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেও হতাশ হননি ফারজানা। ৯৮ বলে ফিফটি তুলে নেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। শামীমা আক্তার ৪০ রানে এবং ফারজানা হক রানে ৫০ ব্যাট করছেন।


বুধবার (২৭ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান।


তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ-আউট হন তিনি। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলছেন ফারজানা। তাকে সঙ্গ দিচ্ছেন শামীমা আক্তার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অপর প্রান্ত থেকে রাত তুলছেন শামীমাও। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat